ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসে এগিয়ে কারা?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসে এগিয়ে কারা? ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ২৪ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আগামীকাল (১৫ জুলাই) রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। বহুল প্রতীক্ষিত এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

বিশ্বকাপে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ মুখোমুখি। আগের পাঁচ দেখায় ইংল্যান্ড তিনবার এবং আর্জেন্টিনা দুবার জয় পেয়েছে। তবে নকআউট পর্বের ইতিহাস ভিন্ন গল্প বলছে। তিনটি নকআউট লড়াইয়ের মধ্যে দুটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।

দুই দলের প্রথম বিশ্বকাপ সাক্ষাৎ হয় ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারায় ইংল্যান্ড। চার বছর পর ১৯৬৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও ১-০ ব্যবধানে জয় পায় ইংলিশরা। সেই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড।

দুই দলের সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং পরবর্তী অসাধারণ একক নৈপুণ্যে করা গোলের সুবাদে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। পরে সেই বিশ্বকাপের শিরোপাও জেতে ম্যারাডোনার দল।

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোতে দুই দল ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

সর্বশেষ ২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। সেটিই এখন পর্যন্ত বিশ্বকাপে দুই দলের শেষ লড়াই।

এবারের সেমিফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং দুই ঐতিহ্যবাহী ফুটবল শক্তির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়ও। ইতিহাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে থাকলেও নকআউট পর্বে আর্জেন্টিনার সাফল্য ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি

বছরপর্বফলাফল
১৯৬২গ্রুপ পর্বইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা
১৯৬৬কোয়ার্টার ফাইনালইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা
১৯৮৬কোয়ার্টার ফাইনালআর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড
১৯৯৮শেষ ষোলো২-২ (টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-৩)
২০০২গ্রুপ পর্বইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা

নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার সুরক্ষা আইন ২০২৬: মানবাধিকার ও মতপ্রকাশ নিয়ে টিআইবির

সাইবার সুরক্ষা আইন ২০২৬: মানবাধিকার ও মতপ্রকাশ নিয়ে টিআইবির