ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ad728

ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ডেঙ্গুর উচ্চঝুঁকির সময় বিবেচনায় নিয়ে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছাড়াও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, স্কাউটস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশ নেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কর্মসূচিতে যুক্ত হয়েছেন।


আয়োজকদের হিসাবে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার স্বেচ্ছাসেবী ও কর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সচিবসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। দেশের ৬৪ জেলার প্রশাসনের প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।


অভিযানের প্রধান লক্ষ্য পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো। কর্মসূচির দুটি মূল স্লোগান হলো—‘নিজ আঙিনা পরিষ্কার রাখুন, সবাই মিলে সুস্থ থাকুন’ এবং ‘প্রতিদিন জমে থাকা পানি অপসারণ করুন’।

বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।


কর্মসূচিটি সিটি, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে। মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো কার্যক্রম সমন্বয় করবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কর্মসূচির তদারকি করবেন।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্কাউটস, বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন।


ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এ সময়ে বিশেষ অভিযান নেওয়া হয়েছে। সম্প্রতি সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দেশব্যাপী এই কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।

সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর পাশাপাশি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে তিন মাস ধরে এ কার্যক্রম চালানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকসই গণতন্ত্রে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি

টেকসই গণতন্ত্রে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: এ্যানি