ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, মুহূর্তেই প্রাণ গেল ১৪ জনের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
সৌদি আরবে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, মুহূর্তেই প্রাণ গেল ১৪ জনের ছবির ক্যাপশন: সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরায় আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
ad728

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সবাই সৌদি নাগরিক। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়

এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়